ভালোবাসায় ভিক্ষা মানায় না
জীবনদর্শন |
ভালোবাসা কখনো কাউকে ভিখারি বানানোর কথা নয়। যদি কোনো সম্পর্কে আপনাকে একটু সময়, একটু সম্মান, একটু যত্নের জন্য বারবার হাত পাততে হয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা মানসিক ক্লান্তির রাস্তা।
যে মানুষ আপনাকে চায়, সে আপনাকে অনিশ্চয়তায় রাখবে না। সে হয়তো সব সময় সবকিছু করতে পারবে না, কিন্তু আপনাকে অবহেলিত অনুভব করাবে না।
সম্পর্কের মধ্যে চাওয়া-পাওয়া থাকবে, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে কিছু পাওয়ার চেষ্টা করা উচিত নয়। মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে নিজের কাছেই ছোট করে দেয়, সেই সম্পর্ক ধরে রাখার চেয়ে একা থাকা অনেক ভালো।
যে সম্পর্ক আপনাকে প্রতিদিন নিজের মূল্য নিয়ে সন্দেহে রাখে, সেখানে থাকার আগে নিজের মনের দিকে একবার তাকান।
লেখক: মাহবুব সরদার সবুজ