মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

ভাঙা বিশ্বাস

বিচ্ছেদ |

যাকে তুমি ষোল আনা বিশ্বাস করবে, সে তোমার বিশ্বাসের মূল্য চার আনাও দেবে না। যার জন্য নিজের সবটুকু উজাড় করে দেবে, সে-ই হয়তো একদিন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কারণ সবাই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই অনুভূতির মর্যাদা দিতে জানে না। তুমি তাকে নিজের মানুষ ভাববে, আর সে তোমাকে প্রয়োজনের মানুষ ভাববে। তুমি সম্পর্ক আগলে রাখার চেষ্টা করবে, আর সে সুযোগ পেলেই দূরে সরে যাবে। তাই মানুষকে ভালোবাসো, কিন্তু নিজেকে ভুলে নয়। বিশ্বাস করো, কিন্তু নিজের শান্তি বিসর্জন দিয়ে নয়। কারণ ভাঙা বিশ্বাসের যন্ত্রণা, অনেক সময় ভাঙা হৃদয়ের চেয়েও বেশি কষ্ট দেয়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন