ভাঙা কাঁচ
বিচ্ছেদ |
সম্পর্কটা যখন ভেঙে গেল, তখন মনে হলো যেন একটা কাঁচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি সেই ভাঙা কাঁচের টুকরোগুলো কুড়োতে গিয়েছিলাম, আর আমার হাত কেটে রক্ত বেরিয়েছিল।
এখন আর আমি সেই ভাঙা কাঁচ কুড়োতে যাই না। কারণ আমি জানি, সেটা আর কখনো জোড়া লাগবে না।
লেখক: মাহবুব সরদার সবুজ