ভাঙা ফ্রেম
বিচ্ছেদ |
তোমার একটা ছবি আমার টেবিলে ছিল। ছবিটির ফ্রেমটা একদিন ভেঙে গেছে।
আমি ফ্রেমটা সরিয়ে রেখেছি, কিন্তু ছবিটা এখনো টেবিলে আছে। ফ্রেম ছাড়া ছবিটা দেখতে অদ্ভুত লাগে, কিন্তু আমি সরাতে পারছি না।
কারণ ছবিটা সরিয়ে দিলে মনে হবে তুমি কখনো ছিলেই না।
লেখক: মাহবুব সরদার সবুজ