ভাঙা রেকর্ড
বিচ্ছেদ |
আমাদের সম্পর্কটা একটা ভাঙা রেকর্ডের মতো হয়ে গিয়েছিল। একই কথা, একই অভিযোগ, একই ঝগড়া বারবার ফিরে আসতো।
আমরা কেউ কাউকে বুঝতে পারতাম না, শুধু নিজেদের জেদ ধরে রাখতাম। এখন সেই রেকর্ডটা থেমে গেছে।
নীরবতাটা অদ্ভুত হলেও, অন্তত সেই বিরক্তিটা আর নেই।
লেখক: মাহবুব সরদার সবুজ