ভুল
জীবনদর্শন |
ভুল তোমার জীবনের এমন একটি অধ্যায়, যা তোমাকে বারবার ফিরে দেখায়। ভুল মানে কোনো অক্ষমতা নয়, বরং শেখার সুযোগ।
তুমি যখন ভুল করো, তখন নিজের সঙ্গে একটু সময় কাটাও, নিজের সীমাবদ্ধতাকে বুঝো। ভুলগুলো তোমার সংগ্রামেরই অংশ, যা তোমাকে পরিণত করে।
তুমি ভুল থেকে যতটা শিখো, ততটাই জীবনের মানে বোঝো। ভুল মানে জীবনের নির্দিষ্ট বাঁক, যেখানে তুমি নতুন পথ চিন্তা করো।
ভুলকে তুমি দোষ দিও না, বরং তাকে তোমার সঙ্গী করো। কারণ ভুলই তোমাকে জীবনের পথে নির্ভুল করে তোলে।
সুতরাং ভুল হলো জীবনের এমন এক পাঠ, যা তোমাকে বদলে দেয়।
লেখক: মাহবুব সরদার সবুজ