ভুল স্বীকার করাই বড় হওয়া
জীবনদর্শন |
মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে শেখে, তখনই সে বড় হতে শুরু করে। ভুল করা লজ্জার নয়, ভুল ঢেকে রেখে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করাই লজ্জার।
অনেকে ক্ষমা চাইতে পারে না, কারণ তারা ভাবে এতে ছোট হয়ে যাবে। অথচ ক্ষমা চাইতে পারা দুর্বলতা নয়, এটা চরিত্রের শক্তি।
যে মানুষ নিজের ভুল বুঝে পরিবর্তন হতে চায়, তাকে সম্মান করা উচিত। আর যে সব সময় অন্যকে দোষ দিয়ে নিজেকে নির্দোষ দেখায়, সে কখনো সত্যিকারের উন্নতি করতে পারে না।
নিজের ভুলের দিকে তাকাতে সাহস লাগে। এই সাহস যার আছে, সে জীবনে অনেক দূর যেতে পারে।
নিজের ভুল মেনে নেওয়ার মধ্যেই মানুষ নিজের ভেতর নতুন দরজা খুলে দেয়, যেখানে পরিবর্তনের শুরুটা সত্যি হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ