ভুল স্বীকার করার মহত্ত্ব
ছোট লেখা |
আমরা অনেক সময়ই আমাদের ভুলগুলো স্বীকার করতে চাই না। আমরা ভাবি যে ভুল স্বীকার করলে আমরা ছোট হয়ে যাব। কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। ভুল স্বীকার করাটা একটা মহৎ গুণ। যে মানুষ তার ভুল স্বীকার করতে পারে, সে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। তাই নিজের ভুলগুলো স্বীকার করতে শিখুন এবং তা থেকে শিক্ষা নিন। এতে আপনি ছোট হবেন না, বরং অন্যদের চোখে আপনার সম্মান আরো বেড়ে যাবে।
লেখক: মাহবুব সরদার সবুজ