ভুল স্বীকার করার সাহস
ছোট লেখা |
ভুল করা মানুষের স্বভাব। কিন্তু ভুল স্বীকার করাটা একটা বিশাল গুণ, যা সবার মধ্যে থাকে না। অনেক মানুষ আছে যারা ভুল করার পরেও সেটা স্বীকার করে না, বরং নানা অজুহাত দেখায়, অন্যের উপর দোষ চাপায়। কিন্তু এই অভ্যাসটা তাদের কোনো উপকার করে না, বরং তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।
যে মানুষ ভুল স্বীকার করে সে আসলে দুর্বল নয়, সে সাহসী। কারণ ভুল স্বীকার করতে সাহস লাগে। এই সাহসটা যার আছে, সে শিখতে পারে, বাড়তে পারে, পরিণত হতে পারে।
আর যে ভুল স্বীকার করে না, সে একই ভুল বারবার করতে থাকে। কারণ ভুল স্বীকার না করলে সেই ভুল থেকে শেখার সুযোগ থাকে না।
তাই ভুল হলে স্বীকার করুন, ক্ষমা চান, এবং সেই ভুল থেকে শিখুন। এটাই পরিপক্কতার লক্ষণ, এটাই একজন সত্যিকারের মানুষের পরিচয়। কারণ যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সে-ই সত্যিকারের বড় মানুষ। আর বড় মানুষ হওয়ার এই পথটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন।
লেখক: মাহবুব সরদার সবুজ