ভুল স্বীকার করতে সাহস লাগে
জীবনদর্শন |
নিজের ভুল স্বীকার করতে পারাটা একটা বিশাল গুণ। অনেক মানুষ আছে যারা ভুল করার পরেও সেটা স্বীকার করে না, বরং নানা অজুহাত দেখায়, অন্যের উপর দোষ চাপায়।
কিন্তু এই অভ্যাসটা তাদের কোনো উপকার করে না, বরং তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। যে মানুষ ভুল স্বীকার করে সে আসলে দুর্বল নয়, সে সাহসী।
কারণ ভুল স্বীকার করতে সাহস লাগে। এই সাহসটা যার আছে, সে শিখতে পারে, বাড়তে পারে।
আর যে ভুল স্বীকার করে না, সে একই ভুল বারবার করতে থাকে। তাই ভুল হলে স্বীকার করুন, ক্ষমা চান, এবং সেই ভুল থেকে শিখুন।
এটাই পরিপক্কতার লক্ষণ।
লেখক: মাহবুব সরদার সবুজ