ভুল থেকে শিখুন এবং সামনে এগিয়ে যান
জীবনদর্শন |
মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন সে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ভুল সিদ্ধান্ত নেওয়া মানুষের স্বাভাবিক প্রকৃতি।
কিন্তু ভুল সিদ্ধান্তের পর যা করা হয় সেটাই আসলে গুরুত্বপূর্ণ। যে মানুষ ভুল সিদ্ধান্তের পর সেটা স্বীকার করে এবং সঠিক পথে ফিরে আসে, সে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষের চেয়ে বেশি সাহসী।
কারণ ভুল স্বীকার করে ফিরে আসতে অনেক সাহস লাগে। তাই ভুল সিদ্ধান্তের জন্য নিজেকে বেশি দোষ দেবেন না।
বরং সেই ভুল থেকে শিখুন এবং সামনে এগিয়ে যান।
লেখক: মাহবুব সরদার সবুজ