ভুল থেকে শিক্ষা
ছোট লেখা |
আমরা অনেক সময়ই আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে চাই না। আমরা ভাবি যে ভুল করাটা খুব খারাপ কিছু। কিন্তু মানুষ মাত্রই ভুল করে। ভুল করাটা খারাপ নয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটা খারাপ। তাই নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন। এই শিক্ষাগুলোই আপনাকে জীবনে আরো পরিণত করে তুলবে। তাই ভুল করতে ভয় পাবেন না, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান।
লেখক: মাহবুব সরদার সবুজ