ভয়ের মুখোমুখি হন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হলো নিজের ভয়। বাইরের বাধাগুলো অনেক সময় পার করা যায়, কিন্তু ভেতরের ভয়টা পার করা সবচেয়ে কঠিন।
ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যানের ভয়, অন্যের মতামতের ভয় — এই ভয়গুলো মানুষকে চেষ্টা করতে দেয় না। কিন্তু এই ভয়গুলোকে যদি মোকাবেলা করা যায়, তাহলে জীবনে অনেক কিছু সম্ভব হয়ে যায়।
ভয়কে দূর করার একটাই উপায় — সেই ভয়ের মুখোমুখি হওয়া। যত বেশি ভয়ের মুখোমুখি হবেন, তত বেশি সেই ভয় কমে যাবে।
তাই ভয়কে এড়িয়ে যাবেন না, তার মুখোমুখি হন।
লেখক: মাহবুব সরদার সবুজ