বিচ্ছেদ
বিচ্ছেদ |
তুমি যখন কাউকে ছেড়ে যাও, তখন মনে হয় জীবনটা একটু ভেঙে পড়ল। বিচ্ছেদ শুধু দূরত্ব নয়, এটা এক ধরণের অভিজ্ঞতা, যা তোমার হৃদয়ে নতুন স্মৃতি সৃষ্টি করে।
তুমি হয়তো ছেড়ে যেতে চাওনি, কিন্তু জীবনের নিয়মই এমন। বিচ্ছেদ তোমাকে শিখায় টিকে থাকার কৌশল, নিজের অন্তর্দৃষ্টি বাড়ানোর পথ।
তুমি যখন একলা দাঁড়াও, তখন নিজের শক্তি বুঝতে পারো, নিজের মূল্য উপলব্ধি করো। এই অনুভূতি তোমাকে পরিণত করে, আবার নতুন করে সম্পর্ক গড়তে সাহায্য করে।
বিচ্ছেদ মানে শেষ নয়, এটা এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তুমি নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ পাবে।
লেখক: মাহবুব সরদার সবুজ