বিদায় না বলে যাওয়া
জীবনদর্শন |
২. কেউ কেউ চলে যায় কোনো কারণ না দিয়েই। শুধু একদিন দেখা যায়, সে আর নেই।
না কোনো বিদায়, না কোনো ব্যাখ্যা। শুধু একটা শূন্যতা রেখে যায়।
আমি তোমার কাছে কোনো ব্যাখ্যা চাইনি। তুমি যদি যেতে চাও, যাও।
কিন্তু অন্তত একবার বলে যেতে পারতে, কোথায় ভুল হয়েছিল আমার। তাহলে হয়তো আমি শুধরে নিতে পারতাম।
কিন্তু তুমি সেই সুযোগটাও দিলে না। এটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়।
•
লেখক: মাহবুব সরদার সবুজ