বিরতি নেওয়া হার মানা নয়
জীবনদর্শন |
জীবনে হার মানা আর বিরতি নেওয়া এক জিনিস নয়। অনেক সময় মানুষ ক্লান্ত হয়ে যায়, মন কাজ করতে চায় না, সবকিছু কঠিন লাগে।
তখন নিজেকে জোর করে চালিয়ে নেওয়ার বদলে একটু বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রাম মানে স্বপ্ন ছেড়ে দেওয়া নয়।
নিজেকে সময় দিন, মনকে গুছিয়ে নিন, তারপর আবার শুরু করুন। মানুষ সব দিন সমান শক্তিশালী থাকে না।
কিছু দিন শুধু টিকে থাকাও বড় অর্জন। তাই যদি আজ খুব বেশি এগোতে না পারেন, নিজেকে দোষ দেবেন না।
শুধু মনে রাখুন, আপনি এখনো পথের মধ্যে আছেন। ধীরে হলেও সামনে যেতে থাকুন।
একটু বিশ্রাম নিলে পথ শেষ হয়ে যায় না; বরং ক্লান্ত মানুষ আবার শক্তি নিয়ে সামনে হাঁটার সুযোগ পায়।
লেখক: মাহবুব সরদার সবুজ