বিশ্বাসের মূল্য
ছোট লেখা |
কাউকে বিশ্বাস করাটা খুব কঠিন একটা কাজ। আর সেই বিশ্বাস যখন একবার ভেঙে যায়, তখন তা আর কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব নয়। বিশ্বাস ভাঙার কষ্টটা অন্য যেকোনো কষ্টের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। কারণ আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে নিন। সময় নিন, মানুষটাকে চিনুন এবং তারপর তাকে বিশ্বাস করুন। অন্ধ বিশ্বাস কখনোই ভালো ফল বয়ে আনে না।
লেখক: মাহবুব সরদার সবুজ