মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

বন্ধুত্ব কখনো ভাঙে না

কবিতা |

বন্ধুত্ব কখনো ভাঙে না, তবুও মানুষ বদলায় সময়ের মতো করে। যে বন্ধুটার সঙ্গে রোজ কথা হতো, আজ তার মেসেজে শুধু "রিঅ্যাক্ট" দেওয়া হয়। আগে যাকে না দেখে ঘুম হতো না, এখন দেখা হলে চোখে চোখও পড়ে না। কারো জীবনে ব্যস্ততা আসে, কারো জীবনে আসে দূরত্ব। মন চায় পুরোনো সেই দিনগুলো ফিরুক, কিন্তু বাস্তবতা বলে— সব সম্পর্ক আগের মতো থাকে না। কেউ দূরে সরে যায়, কেউ কাছে থেকেও অপরিচিত হয়ে যায়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন