বোঝা আর বোঝানো
বিচ্ছেদ |
তুমি আমাকে একদিন বলেছিলে, "তুমি আমাকে অনেক বোঝো। " আমি সেদিন খুশি হয়েছিলাম।
কারণ তোমাকে বোঝাটাই আমার চেষ্টা ছিল। কিন্তু তুমি কি আমাকে বুঝতে চেয়েছিলে?
আমি জানি না। হয়তো চেয়েছিলে।
হয়তো চাওনি। কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমাকে বোঝো।
শুধু একটু। সেটাই চেয়েছিলাম।
লেখক: মাহবুব সরদার সবুজ