বর্তমান মানুষকে গ্রহণ
ছোট লেখা |
কাউকে ভালোবাসলে তার অতীত নিয়ে বারবার তাকে আঘাত করা উচিত নয়। মানুষ ভুল করে, কষ্ট পায়, বদলায়, আবার নিজেকে নতুন করে গড়ে। যদি আপনি কাউকে বর্তমান মানুষ হিসেবে গ্রহণ করতে না পারেন, তবে তাকে ভালোবাসার দাবি করাও ঠিক নয়।
ভালোবাসার মানুষকে তার পুরোনো ক্ষত দিয়ে বিচার করলে সে কখনো আপনার কাছে নিরাপদ বোধ করবে না। সে ভয় পাবে, তার সত্য একদিন তার বিরুদ্ধে ব্যবহার হবে। অথচ ভালোবাসা এমন হওয়া উচিত, যেখানে মানুষ নিজের অতীত লুকাতে বাধ্য হয় না।
যাকে ভালোবাসেন, তার বর্তমানকে দেখুন। সে আজ কেমন মানুষ, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। অতীত থেকে শিক্ষা থাকে, কিন্তু ভালোবাসা বর্তমানেই বাঁচে।
এই গ্রহণ করার মানসিকতাই সম্পর্ককে সত্যিকারের মানবিক করে তোলে।
লেখক: মাহবুব সরদার সবুজ