বুঝেও না বলা
কবিতা |
আমার সান্নিধ্যে ছিলে তুমি বাক্যময়,
প্রয়োজনের ক্ষণে কেন তবে নীরবতা?
ভেবেছিলাম, হয়তো তোমার বোধগম্য নয়,
পরে বুঝলাম, বুঝেছিলে, ছিল শুধু না বলার দৃঢ়তা।
এ ব্যবধান সুগভীর—বোধহীনতা আর ইচ্ছাকৃত মৌনতা।
অজ্ঞতা ক্ষমা পায়, কিন্তু ইচ্ছাকৃত গোপনতা?
তুমি জেনেশুনে রেখেছিলে আমায় আঁধারে,
আর আমি তোমায় ভেবেছিলাম হৃদয়ের সবচেয়ে কিনারে।
আজ আর নেই কোনো তীব্র দহন, শুধু এক প্রশ্ন জাগে—
যে বুঝেছে সব, তবু বলেনি কিছু, তার প্রেম কি তবে মিথ্যা ভাগে?
লেখক: মাহবুব সরদার সবুজ