ব্যর্থতা শেষ পরিচয় নয়
ছোট লেখা |
মানুষ যখন ব্যর্থ হয়, তখন পৃথিবী খুব দ্রুত তার বিচার করে ফেলে। কেউ বলে, সে যথেষ্ট চেষ্টা করেনি; কেউ বলে, তার যোগ্যতা ছিল না। কিন্তু বাইরে থেকে দেখা মানুষ কখনো জানে না, সেই ব্যর্থতার পেছনে কত রাতের পরিশ্রম, কত নিজের সঙ্গে সংগ্রাম, কতবার নতুন করে শুরু করার সাহস লুকিয়ে ছিল।
ব্যর্থতা কোনো মানুষের শেষ পরিচয় নয়। এটি শুধু বলে, এই পথে কোথাও কিছু বদলানোর দরকার আছে। যে মানুষ ব্যর্থতার পর নিজের ভুল দেখতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, আবার দাঁড়াতে পারে, সে-ই একদিন সফলতার আসল অর্থ বোঝে। কারণ সহজ জয় মানুষকে আনন্দ দেয়, কিন্তু সংগ্রামের পর অর্জন মানুষকে পরিণত করে।
তাই একবার পড়ে গেলে নিজেকে শেষ ভাববেন না। আপনার আজকের ব্যর্থতা হয়তো আগামী দিনের সবচেয়ে বড় শিক্ষার দরজা খুলে দিচ্ছে। অন্যের মন্তব্যকে নিজের পরিচয় বানাবেন না। আপনি কীভাবে ফিরে দাঁড়ান, সেটাই আপনার শক্তির আসল প্রমাণ।
আজকের আঘাত হয়তো আপনাকে ধীর করবে, কিন্তু শেষ করবে না। নিজের চেষ্টা ধরে রাখলে ব্যর্থতাও একদিন আপনার শক্তির গল্পে পরিণত হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ