ব্যর্থতাকে শিক্ষক মনে করুন
জীবনদর্শন |
ব্যর্থতাকে ভয় পাওয়া মানে সাফল্যের পথ নিজেই বন্ধ করে দেওয়া। যে কখনো চেষ্টা করেনি, সে কখনো ব্যর্থও হয়নি, কিন্তু সে সফলও হয়নি।
ব্যর্থতা আসলে সাফল্যের একটা অংশ, একটা ধাপ। প্রতিটি ব্যর্থতা আপনাকে বলে দেয় কোথায় ভুল হয়েছে, কোথায় আরো উন্নতি করতে হবে।
এই তথ্যটাই আপনার সবচেয়ে বড় শিক্ষক। যারা ব্যর্থতাকে ভয় পায় না, যারা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করে, তারাই একদিন সত্যিকারের সফল হয়।
তাই ব্যর্থতাকে শত্রু মনে করবেন না, তাকে শিক্ষক মনে করুন। প্রতিটি পতনের পর উঠে দাঁড়ানোর শক্তিটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
এই শক্তিটা কেউ আপনাকে দিতে পারবে না, এটা আপনার নিজের ভেতর থেকেই আসতে হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ