চাওয়া কমিয়ে রাখার মাঝেই সুখ
কবিতা |
মানুষের যত বেশি চাওয়া থাকে— সুখ তত দূরত্ব বাড়িয়ে দেয় তার নিজের কাছ থেকে। আসলে জীবনে খুব বেশি প্রত্যাশা রাখতে নেই।
আমি বলি, প্রত্যাশার আরেক নাম হলো দুঃখ। যে যত বেশি প্রত্যাশা করে অন্যের কাছে— জীবনের চলার পথে সে তত বেশি দুঃখী হয়ে পড়ে।
কম চাওয়া মানে কম অভিমান, কম প্রত্যাশা মানে কম কষ্ট। যে মানুষ নিজের ভেতরেই তৃপ্তি খুঁজে নেয়, সে-ই আসল সুখী মানুষ।
লেখক: মাহবুব সরদার সবুজ