চেনা অচেনার খেলা
বিচ্ছেদ |
তুমি এখন আমার কাছে একজন চেনা-অচেনা মানুষ। তোমার মুখটা চেনা, কিন্তু তোমার মনটা অচেনা।
তোমার কণ্ঠস্বর চেনা, কিন্তু তোমার কথাগুলো অচেনা। এই চেনা-অচেনার খেলাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে।
এখন আমি আর এই খেলায় অংশ নিতে চাই না।
লেখক: মাহবুব সরদার সবুজ