চেনা শহরের নতুন মোড়
জীবনদর্শন |
চেনা শহরের যে মোড়টায় আমরা রোজ দেখা করতাম, আজ সেখানে একটা নতুন চায়ের দোকান হয়েছে। আমি আজ সেই দোকানে বসে চা খেলাম।
চা খেতে খেতে দেখলাম, পুরোনো স্মৃতিগুলো কীভাবে নতুন ইটের নিচে চাপা পড়ে যায়। ঠিক যেমন তোমার স্মৃতিগুলো আমার নতুন জীবনের নিচে চাপা পড়ে গেছে।
লেখক: মাহবুব সরদার সবুজ