ছেড়ে দেওয়ার চেষ্টা
বিচ্ছেদ |
সম্পর্কে সবচেয়ে কঠিন কাজ কী জানো? ছেড়ে দেওয়া।
যাকে ভালোবাসো, তাকে ছেড়ে দেওয়া। আমি তোমাকে ছেড়ে দিতে পারিনি।
এখনো পারিনি। হয়তো কখনো পারবো।
হয়তো পারবো না। কিন্তু আমি চেষ্টা করছি।
প্রতিদিন একটু একটু করে। কারণ তোমাকে ছেড়ে না দিলে আমি নিজেই এগিয়ে যেতে পারবো না।
লেখক: মাহবুব সরদার সবুজ