ছেড়ে যাওয়া আর ছেড়ে দেওয়া
বিচ্ছেদ |
তুমি আমাকে ছেড়ে গেছো। কিন্তু আমি তোমাকে ছাড়িনি।
এই পার্থক্যটা ছোট মনে হলেও, আমার কাছে অনেক বড়। তুমি ছেড়ে গেছো মানে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে।
আমি ছাড়িনি মানে আমার কাছে তুমি এখনো আছো। মনের ভেতরে, স্মৃতির ভেতরে।
হয়তো একদিন আমিও ছেড়ে দেব। কিন্তু সেটা তখনই হবে, যখন মনটা সত্যিই প্রস্তুত হবে।
এখনো হয়নি।
লেখক: মাহবুব সরদার সবুজ