মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

ছলনার আঘাত

কবিতা |

আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি আপনজনের মিথ্যা ছলনায়। হিসাবের খাতায় ঘাটতি থাকলেও মন টিকে ছিলো আশায় ভর করে, কিন্তু যে মানুষটাকে বিশ্বাস করেছিলাম— সেই মানুষই ভেঙে দিলো ভরসার দেয়াল। বাহ্যিক কষ্ট মানুষ সহ্য করতে পারে, কিন্তু আপনজনের প্রতারণা মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয়। তখন বোঝা যায়— অভাব নয়, আসল যন্ত্রণা হলো প্রিয় মানুষের মিথ্যা।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন