ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় সুখ হলো ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া। একটা সুন্দর সকাল, এক কাপ চা, প্রিয় মানুষের হাসি, বৃষ্টির পতন — এই ছোট ছোট জিনিসগুলোই আসলে জীবনকে সুন্দর করে তোলে।
কিন্তু আমরা অনেক সময় বড় কিছুর অপেক্ষায় থাকতে থাকতে এই ছোট সুখগুলো মিস করে যাই। বড় স্বপ্ন দেখুন, বড় লক্ষ্য রাখুন, কিন্তু পথে যে ছোট ছোট আনন্দগুলো আসে সেগুলো উপভোগ করতে ভুলবেন না।
কারণ জীবনটা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, পথ চলার আনন্দটাও জীবনের অংশ।
লেখক: মাহবুব সরদার সবুজ