ছোট করে যারা বড় হতে চায়
জীবনদর্শন |
যে মানুষ আপনাকে ছোট করে নিজের গুরুত্ব বাড়াতে চায়, তার কাছ থেকে দূরে থাকুন। সত্যিকারের বড় মানুষ কখনো অন্যকে নিচে নামিয়ে নিজেকে বড় দেখায় না।
সে অন্যের ভালো দেখলে উৎসাহ দেয়, ভুল দেখলে সুন্দরভাবে বলে, আর প্রয়োজন হলে পাশে থাকে। কিন্তু কিছু মানুষ আছে, যারা আপনার আত্মবিশ্বাস ভেঙে আপনাকে নিজের উপর নির্ভরশীল করতে চায়।
তারা আপনার স্বপ্নকে হাসির বিষয় বানায়, আপনার সিদ্ধান্তকে তুচ্ছ করে। এসব মানুষ ধীরে ধীরে মন দুর্বল করে দেয়।
তাই যে আপনাকে বারবার ছোট অনুভব করায়, তাকে জীবনের কেন্দ্র বানাবেন না। আপনাকে বড় হতে দেবে এমন মানুষই পাশে রাখুন।
যে মানুষ আপনাকে সাহস দেয়, আপনার স্বপ্নে ভরসা রাখে, ভুলের পরও মানুষ হিসেবে সম্মান করে—তাকেই পাশে রাখুন।
লেখক: মাহবুব সরদার সবুজ