ছোট সুখগুলোকে চিনুন
ছোট লেখা |
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শেখে, আনন্দ সবসময় বড় অর্জনে থাকে না। কখনো এক কাপ চা, প্রিয় মানুষের সঙ্গে সামান্য কথা, ঘরের মানুষের সুস্থতা, নিজের কাজ শেষ করার তৃপ্তি—এসবের মধ্যেও জীবন অনেক শান্তি রেখে দেয়। কিন্তু আমরা অনেক সময় বড় কিছুর পেছনে ছুটতে ছুটতে ছোট সুখগুলোকে অবহেলা করি।
জীবন শুধু ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার বিষয় নয়। বর্তমানকেও একটু করে বাঁচতে হয়। আজ যে মানুষগুলো পাশে আছে, আজ যে সুযোগগুলো আছে, আজ যে স্বাস্থ্য আছে—এসবের মূল্য সময় থাকতে বোঝা দরকার। সব হারানোর পর কৃতজ্ঞতা শিখলে তাতে শুধু আফসোস বাড়ে।
নিজের জীবনের ছোট সুখগুলোকে চিনুন। প্রতিদিনের সাধারণ আশীর্বাদগুলোকে গুরুত্ব দিন। কারণ বড় অর্জন মানুষকে পরিচিত করতে পারে, কিন্তু ছোট ছোট শান্তিই মানুষকে ভেতর থেকে বাঁচিয়ে রাখে। কৃতজ্ঞ মানুষ কখনো পুরোপুরি দরিদ্র নয়।
অল্প পাওয়ার মধ্যেও কৃতজ্ঞতা খুঁজে নিতে পারা বড় গুণ। এই গুণ মানুষকে অভাবের মধ্যেও স্থির রাখে এবং প্রাপ্তির দিনে বিনয়ী থাকতে শেখায়। যে মানুষ কৃতজ্ঞ, সে সাধারণ দিনকেও মর্যাদা দিতে জানে।
লেখক: মাহবুব সরদার সবুজ