চলে যাওয়া মানেই আপনি কম নন
জীবনদর্শন |
কেউ আপনাকে ছেড়ে গেলে নিজেকে অযোগ্য ভাববেন না। মানুষের চলে যাওয়ার অনেক কারণ থাকে, সব কারণ আপনার দোষ নয়।
কেউ নিজের সুবিধার জন্য যায়, কেউ দায়িত্ব নিতে পারে না, কেউ ভালোবাসার মূল্য বোঝে না। তাই কারো সিদ্ধান্তকে নিজের সম্পূর্ণ পরিচয় বানাবেন না।
আপনি কারো কাছে যথেষ্ট না হলেও, তার মানে এই নয় যে আপনি যথেষ্ট নন। নিজের ভাঙা মনকে একটু সময় দিন, কিন্তু নিজের প্রতি ঘৃণা জন্মাতে দেবেন না।
যে আপনাকে হারিয়ে যেতে পারে, সে হয়তো আপনার মূল্য বুঝতে পারেনি। তবু আপনার মূল্য কমে যায় না।
সঠিক মানুষ আপনাকে অসম্পূর্ণ মনে করাবে না। নিজেকে আবার গুছিয়ে নিতে সময় লাগবে, কিন্তু বিশ্বাস রাখুন, একদিন এই কষ্টও আপনাকে আগের চেয়ে বেশি সচেতন করবে।
লেখক: মাহবুব সরদার সবুজ