মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

চলে যাওয়াও অনেক সময় মুক্তি

জীবনদর্শন |

কাউকে হারিয়ে ফেলা সবসময় ক্ষতি নয়। অনেক সময় কিছু মানুষ চলে গিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে দেয়। তখন খুব কষ্ট হয়, মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু কিছুদিন পর বোঝা যায়, যাকে ধরে রাখার জন্য এত লড়াই করছিলাম, সে আসলে আমার শান্তি কেড়ে নিচ্ছিল। মানুষ হারালে জীবন শেষ হয় না, ভুল মানুষকে ধরে রাখলে জীবন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। তাই যে চলে গেছে তাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা না করে নিজের দিকে তাকান। আপনার জীবন কারো চলে যাওয়ার উপর দাঁড়িয়ে নেই। আপনি নিজের ভেতরেই নতুন করে শুরু করার শক্তি রাখেন। আজ যে বিচ্ছেদ আপনাকে কাঁদাচ্ছে, কাল সেটাই হয়তো আপনাকে নিজের মর্যাদা ফেরত দেবে এবং নতুন জীবন বেছে নিতে সাহস দেবে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন