চুপ থাকাই সঠিক সিদ্ধান্ত
জীবনদর্শন |
আমি একসময় বুঝেছি, সব কথা সবার কাছে বলা যায় না, কারণ সবাই সব কথার মূল্য দিতে জানে না। আমি অনেকবার অনেক কিছু বলতে গিয়েও বলিনি, কারণ সামনে থাকা মানুষটার ভেতরে সেই জায়গাটা খুঁজে পাইনি।
সব মানুষ পাশে থাকলেই আপন হয় না, আবার কাছে এলেই যে বুঝবে—তাও নয়। কিছু মানুষ শুধু থাকে, কিন্তু অনুভব করে না; তাদের সামনে নিজেকে খুলে দেওয়া বৃথা।
তাই এখন আমি নিজেকে গুটিয়ে রাখতে শিখেছি, সব জায়গায় আর নিজেকে মেলে ধরি না। কারণ আমি জানি, ভুল জায়গায় নিজেকে দিলে নিজের কাছেই মূল্য কমে যায়।
শেষ পর্যন্ত নিজের ভেতরটা ঠিক রাখা সবচেয়ে জরুরি, আর সেটার জন্য কখনো চুপ থাকাই সঠিক সিদ্ধান্ত।
লেখক: মাহবুব সরদার সবুজ