মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

চুপ থাকার পেছনের ক্লান্তি

জীবনদর্শন |

মানুষ যখন নিজের কষ্ট কাউকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যায়, তখন সে চুপ হয়ে যায়। এই চুপ থাকা রাগ নয়, এটা এক ধরনের বাঁচার চেষ্টা। সে আর চায় না কেউ তার অনুভূতিকে ছোট করুক, কেউ বলুক তুমি বেশি ভাবো, কেউ তার কান্নাকে দুর্বলতা বানিয়ে দিক। তখন মানুষ নিজের ব্যথাকে নিজের মধ্যেই সামলে নিতে শেখে। এই শেখা সহজ নয়। প্রথমে খুব একা লাগে। মনে হয়, যাদের কাছে নিজেকে খুলে বলা যেত, তারাও বুঝল না। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝে, সবাই তার মনের যোগ্য শ্রোতা নয়। কিছু কথা এমন মানুষের কাছে বলা উচিত, যে বিচার করতে নয়, পাশে থাকতে জানে। চুপ হয়ে যাওয়া মানুষকে অবহেলা করবেন না। সে হয়তো অনেকবার বোঝানোর চেষ্টা করে হেরে গেছে। তার চুপ থাকার পেছনে অনেক অপমান, অনেক অবজ্ঞা, অনেক না-পাওয়া জমে আছে। যে মানুষকে আপনি সত্যিই মূল্য দেন, তার নীরব মুখের পেছনের ক্লান্তি বোঝার চেষ্টা করুন। কারণ কখনো কখনো মানুষ হারিয়ে যায় কথা বলতে বলতে নয়, কথা বলেও না বোঝা পেয়ে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন