চুপচাপ ভালোবাসা
ভালোবাসা |
তোমাকে ভালোবেসেছিলাম নিভৃতে, নীরবে,
কোনো ঘোষণা ছিল না, ছিল না কোনো দাবি।
তুমি জানতেও না হয়তো, কত গভীরে ছিলে তুমি,
কতটা চেয়েছিলাম তোমার অনাবিল সুখ।
আমার প্রেম ছিল সেই পথিকের মতো,
যে দূর থেকে দেখে আর মনে মনে করে প্রার্থনা।
কাছে আসার স্পর্ধা ছিল না, অধিকারের প্রশ্ন ছিল না,
শুধু ছিল এক অসীম চাওয়া—তুমি ভালো থাকো।
জানি না আজ তুমি কেমন আছো, কোথায়,
তবু আমার প্রার্থনা আজও একই সুরে বাজে।
দূরত্ব বেড়েছে, পথের রেখা হয়েছে বিলীন,
তবু তোমার তরে এ মন আজও অমলিন।
লেখক: মাহবুব সরদার সবুজ