দেওয়ার প্রস্তুতি
ছোট লেখা |
ভালোবাসা মানে কাউকে নিজের জীবনের সব অভাব পূরণের যন্ত্র ভাবা নয়। একজন মানুষ আপনাকে ভালোবাসতে পারে, আপনাকে বুঝতে চেষ্টা করতে পারে, কিন্তু সে আপনার সব কষ্ট একা বহন করবে—এমন আশা করা অন্যায়। সম্পর্কের মধ্যেও প্রত্যেক মানুষের নিজের মানসিক জগৎ থাকে।
যাকে ভালোবাসেন, তারও ক্লান্তি আছে, তারও ভয় আছে, তারও নিজের সঙ্গে লড়াই আছে। তাকে শুধু আপনার জন্য শক্ত থাকতে বলবেন না। কখনো তার পাশে আপনিও দাঁড়ান, তাকে জিজ্ঞেস করুন সে কেমন আছে।
ভালোবাসা তখনই পরিণত হয়, যখন দুজন মানুষ শুধু পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্যও প্রস্তুত থাকে।
এই প্রস্তুতিই দুজন মানুষের বন্ধনকে সত্যিকারের আশ্রয়ে পরিণত করে।
এই মন থাকলে সম্পর্ক একপক্ষের ক্লান্তি হয়ে ওঠে না।
লেখক: মাহবুব সরদার সবুজ