দেরিতে পাওয়া জিনিসও আশীর্বাদ
জীবনদর্শন |
জীবনে দেরিতে পাওয়া জিনিসকে ছোট ভাববেন না। অনেক সময় মানুষ যা দ্রুত পায়, তার মূল্য বুঝতে পারে না। আর যা পেতে লড়তে হয়, অপেক্ষা করতে হয়, নিজেকে বারবার গড়তে হয়, সেটাই মানুষের চরিত্রকে শক্ত করে। সাফল্য যদি দেরিতে আসে, তার মানে আপনি ব্যর্থ নন; হয়তো জীবন আপনাকে আরও প্রস্তুত করছে।
অন্যের দ্রুত উন্নতি দেখে নিজের পথকে ছোট করবেন না। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা, লড়াই আলাদা। কেউ যে বয়সে অর্জন করে, অন্য কেউ সেই বয়সে নিজের ভিত গড়ে। কেউ প্রথমে এগিয়ে যায়, কেউ পরে স্থিরভাবে উঠে দাঁড়ায়। তাই তুলনা করে নিজের মন নষ্ট করবেন না। তুলনা মানুষের আনন্দ কেড়ে নেয়, কৃতজ্ঞতা মানুষের শক্তি বাড়ায়।
ধৈর্য ধরুন। সৎ চেষ্টা যদি থাকে, একদিন তার ফল আসবেই। হয়তো আপনার সময় একটু পরে আসবে, কিন্তু যখন আসবে, তখন আপনি বুঝবেন—দীর্ঘ পথ আপনাকে দুর্বল করেনি, আপনাকে প্রস্তুত করেছে।
আপনার পথ যদি সৎ হয়, তবে ধীর গতি নিয়ে লজ্জা নেই। স্থিরভাবে এগোনো অনেক সময় তাড়াহুড়ো করে হারিয়ে যাওয়ার চেয়ে ভালো।
লেখক: মাহবুব সরদার সবুজ