মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

ধৈর্য ও তাওয়াক্কুল

ইসলামিক |

আপনি আমাকে ধৈর্য দিন, হে রব, আপনি আমাকে ধৈর্য দিন, তাওয়াক্কুল দিন। যখন সবকিছু আমার ইচ্ছেমতো হয় না, তখন যেন অভিযোগ না করি। যখন দেরি হয় প্রাপ্তিতে, তখন যেন আপনার ফয়সালার উপর ভরসা রাখতে পারি। হে রব, অপেক্ষাকে সহজ করে দিন, আর অন্তরকে সন্তুষ্ট রাখুন। যা আমার জন্য কল্যাণকর নয়, তা থেকে আমাকে দূরে রাখুন। আমি সবকিছুর কারণ বুঝি না, কিন্তু আপনি তো সবকিছু জানেন। তাই আমার চাওয়ার চেয়ে, আপনার সিদ্ধান্তকে উত্তম মনে করার তাওফিক দিন। কষ্টের সময় ধৈর্য দিন, সুসময়ে যেন আপনাকে ভুলে না যাই। আর আমার অন্তরে এমন তাওয়াক্কুল দিন, যাতে সব অবস্থায় আপনার উপর ভরসা রাখতে পারি।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন