ধৈর্য মানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। যে মানুষ ধৈর্য ধরতে পারে, সে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে।
কারণ ধৈর্য মানুষকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বিরত রাখে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। কিন্তু ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয়।
ধৈর্য মানে হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং সেই সময় আসলে সঠিক পদক্ষেপ নেওয়া। এই ধৈর্যটাই মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায়।
তাই ধৈর্য হারাবেন না, কারণ সঠিক সময় আসবেই।
লেখক: মাহবুব সরদার সবুজ