ধৈর্য্যের গুরুত্ব
ছোট লেখা |
মানুষের জীবনে ধৈর্য্য ধরাটা খুব জরুরি। আমরা অনেক সময়ই খুব তাড়াতাড়ি সব কিছু পেতে চাই। কিন্তু ভালো কিছু পেতে হলে একটু সময় লাগে। ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়। যারা ধৈর্য্য ধরতে পারে, তারাই জীবনে সফল হয়। তাই কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। সময় নিন, ভেবেচিন্তে কাজ করুন। একদিন আপনার ধৈর্য্যের ফল আপনি নিশ্চয়ই পাবেন। ধৈর্য্যই হলো সাফল্যের চাবিকাঠি।
লেখক: মাহবুব সরদার সবুজ