ধরে রাখার যত্ন
ছোট লেখা |
কাউকে ভালোবাসা খুব সহজ মনে হলেও, তাকে প্রতিদিন নতুন করে সম্মান করা সহজ নয়। সম্পর্কের শুরুতে সবাই যত্নশীল থাকে, সবাই কথা বেছে বলে, সবাই সময় দিতে চায়। কিন্তু সময়ের সাথে যখন অভ্যাস তৈরি হয়, তখনই বোঝা যায় ভালোবাসা কতটা সত্যি।
যে মানুষ অভ্যাস হয়ে যাওয়ার পরেও আপনাকে অবহেলা করে না, সে-ই আপনার জীবনের জন্য মূল্যবান। কারণ নতুনত্বের আকর্ষণ শেষ হয়ে গেলে সম্পর্ক টিকে থাকে চরিত্র, ধৈর্য আর দায়িত্বের উপর।
ভালোবাসা শুধু শুরু করার বিষয় নয়, ধরে রাখার বিষয়। আর ধরে রাখতে হলে প্রতিদিন মনে রাখতে হয়, এই মানুষটা আমার জীবনে আছে বলেই কিছু মুহূর্ত এত সুন্দর লাগে।
এই মনে রাখাটাই সম্পর্ককে পুরোনো হয়েও নতুন রাখে।
লেখক: মাহবুব সরদার সবুজ