দিশাহীনতা
জীবনদর্শন |
সমস্ত দিক যেন বন্ধ হয়ে গেছে। না এগোতে পারছি, না ফিরতে পারছি, তবুও প্রতিনিয়ত হাঁপিয়ে উঠছি।
ভেতরে কোথাও একটা চাপা কান্না জমে আছে, কিন্তু বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। চুপচাপ বসে থাকা যেন আমাকে আরো তলিয়ে দিচ্ছে।
সবকিছু কেমন ধূসর লাগে, কোথাও কোনো স্পষ্ট দিশা নেই। শুধু এক ধরনের অদ্ভুত অসহায়ত্ব বুকের ভেতর চেপে বসে আছে।
লেখক: মাহবুব সরদার সবুজ