দুঃখ পুষে রাখি না
আমি রাগী, কিন্তু কাউকে ধোঁকা দিতে শিখিনি। আমি যাকে ভালোবাসি, তাকে মনপ্রাণ দিয়ে বিশ্বাস করি। পরে যখন দেখি সে পিঠে ছুরি মারে– তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।…
কবিতা
আমি রাগী,
কিন্তু কাউকে ধোঁকা দিতে শিখিনি।
আমি যাকে ভালোবাসি,
তাকে মনপ্রাণ দিয়ে বিশ্বাস করি।
পরে যখন দেখি সে পিঠে ছুরি মারে–
তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।
আমি একবার কারও ভেতরের রং চিনে নিলে,
দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকাই না।
সে যতই আমার আপন হোক না কেন–
তার জন্য আমার মনের দরজা বন্ধ করে দিই।
আমি কারও শত্রু নই,
কিন্তু যাকে মনে রাখি না–
তার জন্য কোনো দিন দুঃখ পুষে রাখি না।
লেখক: মাহবুব সরদার সবুজ