দুঃখের সাথেই মানিয়ে নিতে হয়
জীবনদর্শন |
মানুষ জানে, দুঃখ চিরতরে জীবন থেকে হারিয়ে যায় না, তবুও সে দুঃখকে এড়িয়ে চলার পথ বারবার খুঁজে যায়। মানুষ মনে করে, যদি দুঃখ থেকে একটু দূরে থাকা যায়, তাহলে হয়তো কষ্টটাও কিছুটা কমে আসবে।
কিন্তু সত্যিটা অন্যরকম— দুঃখকে এড়িয়ে গেলে তা হারায় না, বরং অন্য সময়, অন্যভাবে ফিরে আসে, আরও নির্ভুলভাবে নিজের জায়গা খুঁজে নেয়। তবুও মানুষ চেষ্টা করে, হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখে, নিজেকে বোঝায়—সব ঠিক আছে, যদিও ভেতরে সবকিছু ঠিক থাকে না।
শেষ পর্যন্ত মানুষ শিখে যায়, পালিয়ে নয়, সহ্য করেই বাঁচতে হয়; কারণ দুঃখ কখনো সঙ্গ ছেড়ে যায় না, শুধু মানুষই তার সঙ্গে মানিয়ে নিতে শেখে।
লেখক: মাহবুব সরদার সবুজ