দুজনের চেষ্টা
জীবনদর্শন |
৪৮. সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের চেষ্টা লাগে। একজনের চেষ্টায় সম্পর্ক টেকে না।
আমি চেষ্টা করেছিলাম। তুমি করোনি।
তাইতো সম্পর্কটা টিকলো না। এটা নিয়ে আমার কোনো রাগ নেই।
কারণ জোর করে কাউকে চেষ্টা করানো যায় না। যে চেষ্টা করতে চায়, সে করে।
যে চায় না, সে করে না। তুমি চাওনি।
আর আমি একা চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। •
লেখক: মাহবুব সরদার সবুজ