দুর্বল সময়েও পাশে থাকা
জীবনদর্শন |
কারো জীবনে থাকা মানে শুধু তার সুখের সময় পাশে থাকা নয়। তার খারাপ মেজাজ, ব্যর্থতা, ক্লান্তি, ভয়—এসবও বুঝতে চেষ্টা করা।
অনেকেই ভালো সময়ে ভালোবাসে, কিন্তু কঠিন সময়ে ধৈর্য হারিয়ে ফেলে। সম্পর্কের আসল সৌন্দর্য তখনই বোঝা যায়, যখন দুজন মানুষ একে অপরের অসম্পূর্ণতাকেও সম্মান করতে পারে।
কেউ সব সময় হাসিখুশি থাকবে না, কেউ সব সময় শক্ত থাকবে না। তাই সম্পর্ক চাইলে শুধু সুন্দর মুহূর্তের জন্য নয়, কঠিন মুহূর্তের জন্যও প্রস্তুত থাকতে হয়।
যে মানুষ আপনার দুর্বল সময়ে হাত ছাড়ে না, তার মূল্য অনেক বেশি। একজন মানুষকে ভালোবাসা মানে তার সব দিনকে গ্রহণ করা; শুধু আনন্দের দিনে পাশে থাকলে সম্পর্ক পূর্ণ হয় না।
লেখক: মাহবুব সরদার সবুজ