দূরে সরে যাওয়ার কারণ
ছোট লেখা |
মানুষ যখন খুব বেশি সহ্য করে, তখন একসময় সে আর চিৎকার করে না। সে শুধু দূরে সরে যায়। এই দূরে সরে যাওয়া অনেকের কাছে অহংকার মনে হয়, কিন্তু আসলে সেটা নিজের মনকে বাঁচানোর শেষ চেষ্টা।
যে মানুষ বারবার বুঝিয়েও বোঝাতে পারে না, বারবার কষ্ট পেয়েও গুরুত্ব পায় না, বারবার পাশে থেকেও অবহেলা পায়—সে একদিন নিজের উপস্থিতি ফিরিয়ে নেয়। তখন তাকে নিষ্ঠুর বলা হয়, বদলে গেছে বলা হয়। অথচ কেউ দেখে না, বদলানোর আগে সে কতবার ভেঙেছে।
সব সম্পর্ক রক্ষা করার দায় এক মানুষের নয়। সম্পর্ক দুজনের যত্নে বাঁচে। একপাশ থেকে যতই জল দেওয়া হোক, অন্যপাশ থেকে যদি আগাছা বাড়তেই থাকে, তবে সেই সম্পর্ক একদিন ক্লান্ত হয়ে পড়ে।
তাই কেউ দূরে চলে গেলে তাকে বিচার করার আগে ভাবুন, তাকে কি সত্যিই থাকার মতো কারণ দেওয়া হয়েছিল? মানুষ হঠাৎ বদলায় না। দীর্ঘদিনের অবহেলা মানুষকে ধীরে ধীরে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যায়। যে ফিরে আসে নিজের কাছে, সে আর সহজে অবহেলার ঘরে বসবাস করতে রাজি হয় না। যে ফিরে আসে নিজের কাছে, সে আর সহজে অবহেলার ঘরে বসবাস করতে রাজি হয় না।
লেখক: মাহবুব সরদার সবুজ