দূরে থেকেও মনে থাকা
ছোট লেখা |
কাউকে ভালোবাসলে তার অনুপস্থিতিও একধরনের উপস্থিতি হয়ে থাকে। সারাদিনের নানা কাজের মধ্যে হঠাৎ তার কথা মনে পড়ে, কোনো দৃশ্য দেখলে মনে হয় তাকে বললে ভালো লাগত, কোনো ছোট আনন্দ পেলেও ইচ্ছা করে সে জানুক।
ভালোবাসার মানুষ দূরে থাকলেও মন থেকে দূরে যায় না। দূরত্ব শুধু দেখা না পাওয়ার কষ্ট দেয়, কিন্তু সত্যিকারের মায়া থাকলে সম্পর্কের ভেতর বিশ্বাস থাকে। আর বিশ্বাস থাকলে মানুষ অপেক্ষা করতে জানে, বুঝতে জানে, তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না।
যে সম্পর্ক দূরত্বের মাঝেও যত্ন হারায় না, সে সম্পর্ক খুব শক্ত। কারণ সেখানে কাছে থাকার অভ্যাসের চেয়ে মন থেকে বেছে নেওয়ার ইচ্ছা বেশি কাজ করে। ভালোবাসা কাছে রাখার নয়, মনে রাখারও বিষয়।
##
লেখক: মাহবুব সরদার সবুজ